স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, ২ শিশুর ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০২:৫৯ পিএম

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে হত্যা করে মরদেহ গুম করার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড এবং দুই শিশু আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাড. রেজাইল করিম।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মরিফুল ইসলামের স্ত্রী পিংকি এবং আযম মন্ডলের ছেলে মিশু। যাবজ্জীবন আটকাদেশ প্রাপ্ত শিশু আসামিরা একই গ্রামের। 

মামলার বিবরণে জানা গেছে, মুক্তিপণ আদায়ের জন্য আসামিরা স্কুলছাত্র নাজমুলকে টার্গেট করে। একটি দল গঠন করে এবং ছদ্মনাম ব্যবহার করে খাদাইল গ্রামের আল আমিন হোসেন ছেলে নাজমুলকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২০২০ সালে ৬ নভেম্বর আসামি পিংকি ছদ্মনাম ব্যবহার করে দেখা করার জন্য নাজমুলকে মোবাইল ফোনে প্রথমে নারিকেল বাড়ি রোডে ডেকে নেয়। সেখান থেকে তাকে পরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেসের মোড় রেললাইনে ডেকে নেয়। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টায় নাজমুলের মোবাইল ফোন থেকে তার বাবার কাছে মোবাইল ফোনকল করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে বস্তায় ভরে আক্কেলপুর রেল গেটের উত্তর পাশে ডোবার মধ্যে ফেলে রাখে।

এরপর নাজমুলের বাবা বদলগাছি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। প্রদত্ত সাজা ছাড়াও আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সাইদ হোসেন। 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর