জুলাই হত্যাকাণ্ড

রাজশাহীর দুই হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৪ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

জুলাই অভ্যুত্থানে রাজশাহী নগরীতে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ছাত্র আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জন আসামি হিসেবে রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা খলিলুর রহমান রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

আরএমপির উপ–কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এজাহারে উল্লেখ থাকা আসামি ছাড়াও বেশ কিছু অজ্ঞাতনামা আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের নাম অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে। আলী রায়হান হত্যা মামলায় এজাহারনামীয় আসামির বাইরে ৭৮ জন এবং সাকিব আঞ্জুম হত্যা মামলায় এজাহারনামীয় আসামির বাইরে ৭৪ জনের নাম এই মামলায় সংযুক্ত হয়েছে।’

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, ‘পুলিশ মামলায় যেভাবে অভিযোগপত্র দাখিল করেছে, তাতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণও তারা দিয়েছে। আশা করি, এসব মামলা প্রমাণ করতে পারব।’ 

গত বছরের ৫ আগস্ট দুপুরে নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আন্দোলনরত ছাত্র–জনতার ওপর হামলা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে শাকিব আনজুম ও আলী রায়হান নিহত হন। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর