বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের চাকার কাছে আগুন

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের চাকার কাছে আগুন লেগেছিল। বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ আগুন দেখা যায়।

এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয় ট্রেনটির। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনে পৌঁছায়। এ সময় হঠাৎই চাকার কাছে আগুন ধরে ধুয়ো উঠতে থাকে। ঘটনাটি রেলওয়ে কর্তৃপক্ষ দেখতে পেয়ে মেরামতের কাজ শুরু করে। এর পর ত্রুটিযুক্ত বগিটি স্টেশনে রেখে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করে।

মাধনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল ইসলাম বলেন, ‘পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরপরই ট্রেনের পরিচালক জানান গাড়িটি দ্রুতগতিতে চালানোর কারণে একটি বগির নিচে চাকার কাছে আগুন ধরে যাচ্ছে। পরর্বতীতে ত্রুটিযুক্ত বগিটি রেখে, সন্ধা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটির টাইম সিডিউল বিলম্ব হলেও বড় কোনো দুর্ঘটনা হয়নি।’ 

 

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর