নাটোরে দেশীয় অস্ত্রসহ ২০ সন্ত্রাসী গ্রেপ্তার

নাটোরের লালপুরে পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

নাটোরের লালপুরের চরাঞ্চলে ও স্থলভাগে রাতব্যাপী অভিযানে বিপুল দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত স্থলভাগে পুলিশের ১০টি টিম ও নৌপথে ১৪টি নৌকা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০০ সদস্য নিয়ে চলে এই অভিযান।

আজ রোববার বেলা ১১টার দিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযানে একটি ওয়ান শ্যুটার, একটি রিভলভার, ছয়টি বড় ডেগার, ২২টি হাসুয়া, চারটি চাকু ও চাপাতি, দা-লোহার পাইপ উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুরের চরাঞ্চলে ও স্থলভাগে সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহানকে জানানো হলে তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর নির্দেশের পর পুলিশ, র‌্যাব ও আর্মড পুলিশের যৌথ টিম গঠন করা হয়। এর পর একযোগে চরাঞ্চলে ও স্থলভাগে অভিযান চালানো হয়।

পুলিশ সুপার আরও জানান, অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রায় সকলের বিরুদ্ধেই হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এর পর তাঁদের আদালতে পাঠানো হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর