নাটোরে নলডাঙ্গায় স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়।

স্থানীয়রা জানান, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে একজন মধ্যবয়সী নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা। প্রথমে স্থানীয়রা মনে করেন ওই নারী কোন কারনে অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। পরে দীর্ঘ সময় কোনো নড়াচড়া না করায় তাদের মধ্যে সন্দেহ হলে তারা ওই নারীকে ডেকে তোলার চেষ্টা করেও পারেননি। 

পরবর্তীতে রেলওয়ে কতৃপক্ষ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন, তিনি মারা গেছেন। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।

সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান, মাধনগর রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে একটি টিম পাঠিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর