বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে অধ্যক্ষের বিলাসবহুল জীবন

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজের বন্যার্তদের আশ্রয়কেন্দ্রকে ঘিরে অধ্যক্ষের বিরুদ্ধে বিলাসবহুল ব্যবহারের অভিযোগ উঠেছে। সেখানে এসি, আসবাবপত্র স্থাপন ও অবকাঠামো পরিবর্তনের অভিযোগ থাকলেও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পিএম

বগুড়ার ধুনট ডিগ্রি কলেজে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্রে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন অধ্যক্ষ সোলায়মান হোসেন। সেখানে কলেজের টাকায় এসি আর আসবাবপত্র কেনার অভিযোগও আছে। অবকাঠামো পরিবর্তন না করার কঠিন শর্ত থাকলেও, রুমের মাঝে তোলা হয়েছে দেয়াল। বিষয়টি খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

প্রায় প্রতি বছরই বগুড়ার ধুনট উপজেলার মানুষ বন্যায় দুর্ভোগ পোহান। চরবাসীদের থাকার জায়গা থাকে না। ধ্বংস হয় অনেক বাড়িঘর।

বন্যার্তদের আশ্রয়ের জন্য ধুনট সরকারি ডিগ্রি কলেজে একটি আশ্রয়কেন্দ্র আছে। তবে সেটি এখন আশ্রয়কেন্দ্র নয়, ব্যবহার হচ্ছে গেস্টরুম হিসেবে। এখানে বাস করছেন কলেজের অধ্যক্ষ।

এলাকাবাসী জানান, অন্যান্য সময়ে এই কেন্দ্র কলেজের কাজেই ব্যবহার হয়। তবে যখন এটি একজন অধ্যক্ষ নিজের বাসভবন মনে করে এসি সংযোগ দিয়ে ব্যবহার করে সেটি আসলে দুঃখজনক।

তিন তলা আশ্রয়কেন্দ্রটি ঘুরে দেখা যায় তৃতীয় তলার অর্ধেকে তৈরি করা হয়েছে বিলাসবহুল ঘর। ব্যক্তিগত প্রয়োজনে লাগানো হয়েছে এসি, রাখা হয়েছে দামি আসবাবপত্র। কাঠামো পরিবর্তন করে কয়েকটি ঘরে দেওয়া হয়েছে দেয়াল।

বগুড়া ধুনট সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ এ.কে.এম. সোলাইমান হোসেন বলেন, ‘কলেজের প্রয়োজনে এখানকার গেস্ট রুমে অনেক সময় অধ্যক্ষ হিসেবে আমাকে অবস্থান করতে হয়। তবে বাসা ভাড়ার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।’

অভিযোগ আছে, কলেজের অর্থায়নে কেনা হয়েছে এসি আর আসবাবপত্র। এমন কাণ্ডে সরকারি প্রকল্পের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘এমওইউ হাতে না পেলে কিছু বলা যাচ্ছে না। এটি না পেয়ে কিছু বললে আসলে না জেনে কথা বলা হয়ে যাবে।’

বন্যা ছাড়া অন্য সময়ে কলেজের প্রয়োজনে আশ্রয়কেন্দ্রটি ব্যবহারের অনুমতি আছে। তবে অবকাঠামো বা নকশা বদল করা যাবে না।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর