নাটোরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

নাটোরের নলডাঙ্গার পাটুল বাজারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক সাগর কুমারের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী জয় কুমার ও অটোরিকশার চালক। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে এই দুর্ঘটনা হয়। 

নিহত সাগর কুমার নওগাঁর পত্নীতলা থানার ঘোষপাড়া মহল্লার মানিক চন্দ্রের ছেলে। আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী জয়কে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ও স্থানীয়রা জানায়, সাগর কুমার ও তার বন্ধু জয় নওগাঁর পত্নীতলা থেকে মোটরসাইকেলে করে নাটোরের নলডাঙ্গার পাটুলে ঘুরতে আসে। পাটুল বিল ঘুরে জিরো পয়েন্ট থেকে ফিরার পথে পাটুল বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই সড়কের ওপর পড়ে গিয়ে আহত হয়। 

ঘটনাটি দেখে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর কুমারকে মৃত ঘোষণা এবং আহত জয়কে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ আইনি ব্যবস্থা নেয়।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুতের মিটার খুলে নেওয়ার পরও এক গ্রাহকের নামে বিলের কাগজ এসেছে। মিটারবিহীন সংযোগে আগস্ট মাসের জন্য ৬৯২ টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক। গত...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
বিদ্যুৎ-জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়, বিদ্যুৎ-জ্বালানি সমস্যা...
দেশে বিদেশি বিনিয়োগে খরা কাটতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ নিয়ে তৎপর হয়েছে বিভিন্ন দেশ। গত প্রায় দেড় বছরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ২০টি দেশের ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগ হয়েছে।
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান কর্তৃপক্ষের কাস্টমস বিভাগ। এ ঘটনায় বিমানের ১ কর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর