নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬) সভাপতি পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছেন।
 
কার্যনির্বাহী কমিটি ১৫টি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কমিটির স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ওয়ালিউল ইসলাম এই ঘোষণা দেন।
 
ঘোষিত তফসিল অনুযায়ী নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ আগস্ট। শনিবার এই নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। একই সঙ্গে ১৫টি কার্যনির্বাহী পদের কোনোটিতেই প্রতিদ্বন্দ্বী পার্থী না থাকায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।  
 
নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন ও নওগাঁ জজ কোর্টের আইনজীবী শহীদ হাসান সিদ্দিকী স্বপন।
 
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহসভাপতি পদে দৈনিক বরেন্দ্রকণ্ঠের সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি বেলায়েত হোসেন এবং দৈনিক সমাজ সংবাদের প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দেশ টিভি ও দৈনিক সমকালের প্রতিনিধি কাজী কামাল হোসেন, কোষাধ্যক্ষ পদে নাগরিক টিভি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলী, দপ্তর সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে দৈনিক সংবাদ কনিকার প্রতিনিধি শামীম আনসারী, কার্যনির্বাহী সদস্য পদে এটিএন বাংলার প্রতিনিধি এ এস এম রায়হান আলম,  মাইটিভির প্রতিনিধি আবু বকর সিদ্দিক,  বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি বিকাশ চন্দ্র পাল, দৈনিক আজকের জনবানীর আব্দুস সালাম ও দৈনিক দেশ বার্তার প্রতিনিধি সুবীর কুমার দাস।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। সোমবার সকালে প্রশাসনের পক্ষ থেকে নগরীর মতিহার থানায় এ মামলা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর