সৌদিতে অগ্নিকাণ্ড: নাটোরের নিহতদের পরিবারে চলছে শোকের মাতম

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গার তিন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর সহ ক্ষতিপূরণের দাবি স্বজনদের। প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস জেলা প্রশাসনের।

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গার তিন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর সহ ক্ষতিপূরণের দাবি স্বজনদের। প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস জেলা প্রশাসনের।

নিহতরা হলেন–খাজুরা শ্রীপুরপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন, দিঘীর পাড় এলাকার জাকের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়।

নিহতদের পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা জানান, নিজের ও পরিবারের সদস্যদের ভাগ্য বদলানোর আশায় বাবা, মা ও স্বজনদের ছেড়ে হাজার কিলোমিটার দূরে সৌদি আরবে পাড়ি জমান নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের তিন যুবক। অতি সাধারণ কৃষক পরিবারের এই সন্তানেরা গ্রামের মানুষের কাছ থেকে ধার-দেনা করে এবং ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েই পাড়ি দেন সৌদি আরবে। এখনো তাদের সেসব ঋণ শোধ হয়নি। এরমধ্যে শামীম হোসেন প্রায় ৭ থেকে ৮ মাস আগে গর্ভবতী স্ত্রীকে দেশে রেখে যান। অন্য দুজনের একজন ৫ বছর আগে একজন তিন বছর আগে সৌদি আরব যান। সেখানে গিয়ে একটি সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কারখানায় অগ্নিকাণ্ডে আজ সেই তিন রেমিট্যান্স যোদ্ধা আগুনে দগ্ধ হয়ে নিহত হলেন। এই সংবাদ বাড়িতে পৌঁছালে সবাই স্তব্ধ হয়ে যায়। এখন শুধুই চলছে শোকের মাতম।

খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, অতি সাধারণ কৃষক পরিবারের এসব সন্তানেরা মানুষের নিকট থেকে ধার-দেনা করেই বিদেশ যায়। এখনো তাদের সেসব ঋণ শোধ হয়নি। তাদের ব্যাংক এবং এনজিওতে ঋণ রয়েছে। সরকারের নিকট তিনি এসব ঋণ মওকুফ করার দাবি জানাই।

জেলা প্রশাসক আসমা শাহীন জানান, মৃতদেহগুলো দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন তা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্ম ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে...
নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে কারামুক্ত নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে...
কাজ না করেই ৬০ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের ইউএনওর বিরুদ্ধে। বিগত অর্থবছরে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভবন মেরামত এবং সংরক্ষণের জন্য বরাদ্দ করা টাকা উত্তোলন করা হয় জুনে।...
রাজধানীতে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ...
মিথ্যা ঠিক সত্যের উল্টো। মিথ্যার অনেক রং। একটি মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরেকটি মিথ্যা বলতে হয়। কখনও তা ভালোবাসার মতো কোমল, কখনও আনন্দের মতো উজ্জ্বল, কখনও আত্মরক্ষার মতো প্রয়োজনীয়, আবার কখনও বিধ্বংসী।...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর