অস্ত্র হাতে ভাইরাল সেই ছাত্রদল নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভাইরাল সেই সাবেক ছাত্রদল নেতা জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’কে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। 

এর আগে, গতকাল সোমবার বিকেলে ঈশ্বরদী পৌর সদরে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ উঠে সাবেক ছাত্রদল নেতা বাপ্পীর বিরুদ্ধে। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকিদাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামেন।

সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। 

জুবায়ের হোসেন বাপ্পি ঈশ্বরদী শহরের মশুরিয়া পাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থক। তিনি নিজেকে সাবেক ছাত্রদল নেতা বলে দাবি করেন। কিন্তু কোন পদে ছিলেন তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তার সঙ্গে ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে তিনি হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি, থানায় এসেছি।’

এদিকে জুবায়ের বাপ্পির থানায় থাকার খবর পেয়ে পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, ‘জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। তাকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।’

পরে মধ্যরাতে বাপ্পিসহ তার সাথে থাকা ৫ জনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোপর্দ করা হয়। পরে ডিবি পুলিশ পরিবারের কাছে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর