রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

রংপুর মহানগরীতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়ে সংগঠনগুলোর নেতারা।

শনিবার দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই হরতাল ডেকেছে। 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছে যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম। 
 
এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

এর আগে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।  

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর