মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাইকেলে সীমান্ত ভ্রমণ করছেন তারা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাইকেল চালিয়ে সীমান্ত ভ্রমণ করছেন অভিযাত্রী নামের একটি সংগঠন।

সোমবার বিরামপুর থেকে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেন একজন নারীসহ ৬ সদস্যের অভিযাত্রীর একটি দল। বাইসাইকেল চালিয়ে তারা হিলি সীমান্তে যান।

এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় যুদ্ধের স্মৃতি স্বরুপ নির্মিত সন্মুখ সমর, হিলি সীমান্ত, রেলস্টেশন এলাকা ঘুরে দেখেন ও এখানকার মানুষের সাথে কথা বলেন। পরবর্তীতে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে হিলি এলাকা ত্যাগ করেন। 

পর্যায়ক্রমে তারা দেশের সব সীমান্ত এলাকা পরিদর্শন করবে বলে জানান অভিযাত্রী দলের অন্যতম সদস্য হাসিবুল হাসান।
 
অভিযাত্রী দলের সদস্য এপি তালুকদার জানান, অভিযাত্রী মুলত পবর্ত আরোহীদের সংগঠন এর পাশাপাশি পায়ে হাটা, সাইকেল চালিয়ে বিভিন্ন স্থান ভ্রমন করে তারা। আমরা বিগত কয়েকবছর ধরে বাইসাইকেল চালিয়ে সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখছে তারা। 

দলের আরেক সদস্য তারেক অনু জানান, মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সীমান্তবর্তী এলাকায় সন্মুখ যুদ্ধ, গণকবর, স্মৃতি সৌধসহ যেসব ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে জানতে। সেই সাথে যুদ্ধকালীন সময়ে যেসব শরণার্থীরা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। তাদের সেই সময়কার কষ্ট অনুধাবন করতে ও সেগুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে। এছাড়া সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর