জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

ত্রিদেশীয় সিরিজ দিয়ে আজ শুরু হচ্ছে ওয়ানডে অধিনায়ক লিটন দাসের নতুন যাত্রা। মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ।

আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে খানিকটা ইঙ্গিত দিয়েছেন লিটন দাস। 

মেহেদী হাসান মিরাজ জ্বরে ভুগছেন। তবে অধিনায়ক লিটন আশাবাদী দ্রুত সেরে উঠবেন মিরাজ। এই অলরাউন্ডারের বদলে ওয়ানডেতে অভিষেক হতে পারে স্পিনার আলিস আল ইসলামের। 

বাংলাদেশ তাদের একাদশ তিন পেসার ও দুই স্পিনার দিয়ে সাজাতে পারে। যেখানে তানভীর ইসলাম বা রিশাদ হোসেনের মধ্য থেকে একজন স্পিনার সুযোগ পেতে পারেন। 

পেস অ্যাটাকে তাসকিন আহমেদের সঙ্গে জুটি বাঁধতে পারেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস,তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর