ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট

আপডেট : ০৭ মে ২০২৪, ১২:২৪ পিএম

ভয়ংকর মাদক ইয়াবার বিকল্প হিসেবে ছড়িয়ে পড়ছে ব্যথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। পঞ্চগড়ের বোদার বড়শশী সীমান্ত এখন এই ট্যাবলেট পাচারের নিরাপদ রুট। পুলিশের অভিযান ও মামলা দিয়েও নিয়ন্ত্রণ হচ্ছে না এই মাদক। গত তিন মাসে বিভিন্ন এলাকায় অভিযানে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ২০০ ট্যাবলেট।

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে সম্প্রতি ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাড়েয়া বাজারের দুই কিলোমিটার উত্তরের বড়শশী সীমান্ত দিয়ে ভারত থেকে আসে এই ট্যাবলেট। মাদকাসক্তরা ব্যথানাশক এই ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার শুরু করায় দেশে উৎপাদন নিষিদ্ধ করা হয়।

ভারতে ১৪-১৫ টাকায় বিক্রি হলেও দেশে বিক্রি হয় প্রতিটি ২০০ টাকা।

স্থানীয়রা জানায়, এলাকায় দেখা যাচ্ছে, ১৪ থেকে ১৫ বছরের কিশোরেরা এখন মাদকাসক্ত হয়ে পড়ছে। 

চিকিৎসকেরা জানান, ট্যাপেন্টাডল সেবনে মানুষ বিষন্ন হয়ে পড়ে। এক পর্যায়ে দেখা দেয় আত্মহত্যার প্রবণতা।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস.এম. মাহাবুব উল আলম জানান, ইয়াবা ও হিরোইনের বিকল্প হিসেবে ব্যথানাশক ট্যাপেন্টাডল সেবনকারীরা আমাদের কাছে আসছেন। এর অনেক সাইড ইফেক্ট রয়েছে। লিভার, কিডনির সমস্যা হতে পারে। দীর্ঘদিন সেবনের ফলে বিষন্নতা, আত্মহত্যার প্রবণতা, কাজে অনীহা দেখা দিতে পারে।

ভয়ংকর এই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত তিন মাসে ট্যাপেন্টাডলসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘সীমান্ত দিয়ে যে কোনোভাবে ট্যাপেন্টাডল আসে। এটি সহজলভ্য এবং দামেও কম। তাই মাদকসেবীরা এটা ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করছে। আমরা তালিকা ধরে বিশেষ অভিযান চালাচ্ছি।’

দ্রুত এই মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে পঞ্চগড় হয়ে অন্যান্য জেলায়ও এ ট্যাবলেট ব্যবহারের প্রবণতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর