প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙেন বীরেন, অবশেষে মুচলেকা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম

জমি সংক্রান্ত বিরোধে ফাঁসাতে একটি সরস্বতী প্রতিমা ভেঙে প্রতিপক্ষের জমিতে রাখেন বীরেন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি। এ ঘটনা জানাজানি হলে নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন বলে ভুল স্বীকার করেন তিনি। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে বীরেন চন্দ্রের সাথে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে গত শুক্রবার গভীর রাতে বীরেন মূর্তিটির একটি হাত ভেঙে ওই জমিতে রাখেন। খবর পেয়ে পুলিশসহ উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে যান।

ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। শনিবার দুপুরের দিকে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুচলেকা দেন বীরেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় তাৎক্ষণিক বীরেন তাঁর ভুল স্বীকার করে মুচলেকা দেন।  

সরস্বতী প্রতিমা ভেঙে প্রতিপক্ষের জমিতে রাখেন বীরেন। ছবি: ইনডিপেনডেন্টপঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বী দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে হিন্দু ধর্মের ব্যক্তি নিজের বাড়ি থেকে একটি মূর্তি এনে ভেঙে প্রতিপক্ষের জমিতে রাখেন। স্থানীয়রা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি ঘটনা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যায়। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই ব্যক্তি ভুল স্বীকার করে মুচলেকা দেন।’ 

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর