রংপুরে ৪ খুন 

আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, বিচার বিভাগীয় তদন্ত চায় নাগরিক কমিটি

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। আর সুষ্ঠু তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে মহানগর নাগরিক কমিটি।

শনিবার সকালে রংপুর আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আইনজীবী সমিতি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান।

অন্যদিকে, দুপুরে মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। দুই আসামি গ্রেপ্তার ও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত পুলিশের তদন্ত সঠিক পথেই আছে বলে তারা মনে করছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরের ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা ও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।...
ক্রবার গভীর রাতে এনসিপি বয়কট, এই স্লোগানে মিছিল-সমাবেশ করে মাদ্রাসা ছাত্ররা। তাতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ারও হুঁশিয়ারি দেয়। পরে...
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য...
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে রাতে তাদের...
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যার তাণ্ডবের মধ্যে এক অদ্ভুত লুটের ঘটনা সামনে এসেছে। বন্যার উত্তাল স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ভেঙে ভেতরে থাকা বিপুল অর্থ লুটে নিয়েছে কিছু মানুষ। এরই মধ্যে ২৯...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে কোনোভাবেই আদালতের রায় লেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার রাজধানীতে এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে দেশের প্রথম এআই...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে ট্রাম্পের প্রশাসন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর