জামায়াতের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২৮ এএম

নীলফামারীর ডোমারে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুর মামলায় ডোমার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে পৌর এলাকার চিকনমাটি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সৌরভ হোসেন চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। 

ওসি আরিফুল ইসলাম বলেন, ‘২০১২ সালে জামায়াতে ইসলামীর অফিস ভাঙচুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সৌরভ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।’ 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সৌরভ হোসেন অন্যতম আসামি ছিলেন। 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর