শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আটক ব্যবসায়ীকে ছাড়ল পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

নীলফামারীর ডোমারে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক হোটেল ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, ভুক্তভোগীর পরিবার কোনো লিখিত অভিযোগ না দেওয়া ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিপন ইসলাম (৪৫) ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি এলাকার বাসিন্দা। তিনি পেশায় ডোমার ফার্মহাট বাজারের খাবার হোটেল ব্যবসায়ী।

এর আগে সোমবার রাত ১১টার পর ডোমার ফার্মহাট এলাকায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিপন ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মঙ্গলবার রাত ২টার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মিফতাহুল ইসলাম নামের এক যুবক জানান, তিনি ও তার বন্ধুরা একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। ওয়াজ শেষে তারা বাজারে আসেন এবং শিপন ইসলামকে রাত ১১টার দিকে ছাত্রীর বাড়ির দিকে যেতে দেখেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে তারা তাঁকে অনুসরণ করেন। পরে ছাত্রীটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে আমাকে শিপন নামের ওই বয়স্ক লোকটি বিভিন্নভাবে বিরক্ত করত। এসব বিষয় আমি ভয়ে পরিবারের কাউকে বলিনি। আমাদের বাড়িতে কেউ না থাকায় সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। পরে আমি চিৎকার দিলে লোকজন আমার বাড়িতে এসে ওকে ধরে নিয়ে যায়। আমি চাই তার বিচার হোক।’

ওই ছাত্রীর বাবা-মা জানান, এ ঘটনায় তারা গভীর দুশ্চিন্তায় আছেন এবং মেয়েটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তারা অভিযোগ করেন, শিপন ইসলাম দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপে লিপ্ত ছিলেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এলাকাবাসীর দাবি, শিপন ইসলামের বিরুদ্ধে আগেও খাবার হোটেল ব্যবসার আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। তারা তার হোটেল ব্যবসা বন্ধ এবং কঠোর শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তকে আটকের পর পুলিশ তাকে থানায় নিয়ে গেলেও কিছু সময় পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।

অভিযুক্ত শিপন ইসলাম জানান, ওই ছাত্রী তাঁর দূর সম্পর্কের আত্মীয়। তাঁর দাবি, ছাত্রীটি তার মোবাইল ফোন ব্যবহার করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করত এবং তিনি শুধু সাহায্য করার জন্য ফোনটি দিতেন। তবে ঘটনার দিন রাত ১১টায় তিনি ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলেন তার ফোনটি নেওয়ার জন্য এবং স্থানীয়রা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে ফাঁসিয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শরিফ হোসেন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘একটি শিশু হয়রানির শিকার হওয়ার পরও কেন অভিযুক্ত মাত্র ৬০ হাজার টাকার বিনিময়ে মুক্তি পেল? ডোমার থানার এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, ঘটনার পুনঃতদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।’

এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিপন ইসলামকে থানায় নিয়ে আসে। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর