পঞ্চগড়ে বিএনপি নেতার সঙ্গে সারজিস আলমের বাগ্‌বিতণ্ডা 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৭:১৯ এএম

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা চত্বরে বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সারজিস আলমের বৈঠককে কেন্দ্র করে এই তর্ক হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কার্ড বিতরণের জন্য উপজেলা চত্বরে অফিস পাড়ায় যান। এসময় তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন, সারজিস আলম উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। 

মিটিং শেষ হলে একটি রাজনৈতিক সংগঠনের নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান মতিউর রহমান। এ সময় এনসিপি নেতা সারজিস আলম তাঁকে বলেন, ‘আমরা উত্তরাঞ্চলের মানুষ কোনো উন্নয়ন কর্মকাণ্ড করলে আমাদের পেছন থেকে টেনে ধরা হয়।’

একপর্যায়ে উভয়ের মধ্য তর্ক শুরু হয়। রাতে এই তর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সারজিস আলম মুখোমুখি দাঁড়িয়ে ওই বিএনপি নেতাকে বলছেন, ‘আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার। তাদের কোন কোন জায়গায় প্রয়োজন, এটা আমি তাদের কাছে জানতে চাই।’ 

তখন ওই বিএনপি নেতা বলেন, এটা কি তারা করতে পারেন? তখন সারজিস বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না। ওই বিএনপি নেতা বলেন, ‘আমি তাদের জিজ্ঞাসা করতে চাই।’ 

ওই নেতা প্রশ্ন করেন যে, তারা এনসিপির মুখ্য সংগঠকের সঙ্গে কোন আইনে সভা করে? এ সময় সারজিস বলেন, ‘আপনি যে আইনে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি একই আইনে তাদের থেকে সমস্যার কথা শুনতে পারি।’

এ নিয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও সারজিস আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

তবে বিএনপি নেতা মতিউর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি, একটি পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে পারেন না। আমি তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসককে বিষয়টি জানানোর চেষ্টা করি।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। তাদের শরীরে মাদক সেবনের কোনো...
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর