দিনাজপুরে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রী নিহত, আহত ২

আপডেট : ২৮ মে ২০২৫, ১১:৫৯ এএম

দিনাজপুরে বিরলে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় শাম্মী আরা (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে রিতু (১৬) নামের আরেক শিক্ষার্থী এবং তাদের চাচা হাবিবুর রহমান আহত হয়েছে। 

উপজেলার কাঞ্চন মোড়ে আজ বুধবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। নিহত শাম্মী আরা এবং আহত রিতু রঘুপুর দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, শাম্মী আরা এবং রিতু তাদের চাচা হাবিবুর রহমান মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এ সময় কাঞ্চন মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবোঝায় একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলাই শাম্মী আরা মারা যায়। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান এবং রিতুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর