তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম

উজানে ভারতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৬টায় ব্যারেজ পয়েন্টে পানি ৫২ দশমিক ৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।

ফাইল ছবিবন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ভারতের অতিভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে। এর ফলে লালমনিরহাট ছাড়াও নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার নিম্নাঞ্চলে পানি বেড়ে গেছে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। তার এমন আকস্মিক চলে...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর