শীতের আমেজ পেতে তেঁতুলিয়ায় বেড়েছে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের শুরুতেই পর্যটকদের ভিড় বেড়েছে। সীমান্ত নদী মহানন্দা, ডাকবাংলো, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও চা বাগানের সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে অনেকে আবাসিক হোটেল না পেয়ে তাঁবুতে অবস্থান করছেন। উপজেলা প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করেছে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১০:২২ এএম

শীতের আমেজ পেতে দেশের সর্বউত্তরের সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়ায় বেড়েছে পর্যটকদের ভিড়। এর মধ্যে আবাসিক হোটেল, রিসোর্টে স্থান সংকুলান না হওয়ায় রাতে তাঁবু টানিয়ে থাকছেন অনেকে। গত কয়েক বছরের পর্যটক আগ্রহ বিবেচনায় নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বোত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে নভেম্বরের শুরু থেকেই শুরু হয়েছে শীতের আমেজ। বর্তমানে রাতের তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। শীতের আমেজ উপভোগ করতে অনেকেই ভিড় করছেন তেঁতুলিয়ায়।

পর্যটকদের ভাষ্যে, সীমান্ত নদী মহানন্দার পাড়, সীমান্ত পিলার, ঐতিহ্যবাহী তেঁতুলিয়া ডাকবাংলো, বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ তেঁতুলিয়ার বিভিন্ন স্পট ঘিরে পর্যটকদের আগ্রহ। চা বাগানের সবুজও মুগ্ধ করছে ভ্রমণপিপাসুদের।

পঞ্চগড় চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবু হিরণ বলেন, উপজেলায় সরকারি-বেসরকারি মিলে ১৫টি আবাসিক হোটেল-রেস্ট হাউজ রয়েছে। এর মধ্যে মানুষের ভিড় বাড়ায় তাঁবুতেও থাকছেন অনেকে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও খুশি পর্যটক উপস্থিতি বাড়ায়। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী আফরোজ শাহীন খসরু বলেন, অফিসার পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর