সেন্টমার্টিনে আটকা হাজারো পর্যটক, ট্রলারে ফিরলেন ৩৫০ জন

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে গিয়ে তিন দিন ধরে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। তাদের মধ্যে ৩৫০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।

জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতে এ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে ট্রলারগুলো টেকনাফের উদ্দেশে যাত্রা করে। প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী ছিলেন। দ্বীপে আটকে থাকা বাকি ১ হাজার ১৫০ জনকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন বৃহস্পতিবার আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের অভিযোগ, তারা সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না। এমনকি দ্বীপ থেকে ফিরে আসা পর্যটকদের জাহাজের ফিরতি টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি।

৬ দিন সাগরে ভেসে থাকার পর কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে নারী-শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। 
আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায় মানতে মিয়ানমার বাধ্য এবং এর বাস্তবায়ন মিয়ানমারকে করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল সাড়ে...
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছেন ১ হাজার পর্যটক। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায়...
সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ রোববার মরদেহ শহরে নিয়ে আসা হবে।
লম্বা সময় ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে নাহিদ রানা। চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন বাংলাদেশের এই স্পিডস্টার। দীর্ঘ বিরতি দিয়ে অবশেষে ফুল রানআপে বোলিং শুরু করেছেন রানা। 
চলতি মাসেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছে বোয়েসেল। আর বেসরকারির পুরো প্রক্রিয়া অনলাইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে অনিয়ম ঠেকানো এবং কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ...
আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গুলি করে নয়, রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর