পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। বাড়ছে শীতের তীব্রতা ও কুয়াশার দাপট। স্থানীয়দের ভোগান্তিও বেড়েছে।

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। আজ শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

টানা তিনদিন ধরে ১২ এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এর আগে, চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। তবে দুদিন ধরে অপরিবর্তিত ২৭ ডিগ্রিতেই রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে কমতে থাকে ঠান্ডার অনুভূতি।

আজ শনিবার সকালেও সূর্য উদয়ের সাথে রোদের কারনে ঠান্ডার অনুভূত কমতে থাকে। রোদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি মিললেও বিকেলের পর থেকে আবারও শুরু হয় শীতের অনুভূতি। কনকনে শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে। 

উপজেলা সদরের ডোকরোপাড়া এলাকার অটোরিকশা চালক জাকিরুল ইসলাম বলেন, ‘আজ একটু বেশিই ঠান্ডা মনে হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত খুব ঠান্ডা লাগে। রাতে ঘন কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। রাত থেকে পরদিন সকালের দিকে বেশ শীত অনুভূত হয়। তবে সূর্য ওঠার পর ঠান্ডার অনুভূতি কমে যায়।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাথা ঘোরা, পেটব্যথা, খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর