সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা যাবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ রোববার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ রোববার দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘পুরুষেরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় করতে হবে। তারা যেন শুধু বিপননের জন্য নয়, বিভিন্ন ধরনের সমবায় সমিতি করে দলবদ্ধ হয়ে শুরু করে। তাহলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।’

এর আগে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া সড়ক অবরোধ ১৬তম দিনে গড়িয়েছে। আজ রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে আন্দোলনকারীরা।
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের ছাদে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় সৌরবিদ্যুৎ প্রকল্প। তবে তিন বছরের মধ্যে থমকে যায় ৩০ কিলোওয়াট ক্ষমতার...
কুড়িগ্রামে হামের সংক্রমণ উদ্বেগ তৈরি করেছে। কিন্তু জেলা সদর হাসপাতালে নেই পর্যাপ্ত আইসোলেশন শয্যা। বর্তমানে ১৫ শয্যার আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি আছে ৩৬ জন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। শয্যাসংকটে...
মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ কথা জানান।
টানা কয়েকদিন শ্রমিকদের বিক্ষোভ ও সরকারি ছুটির পর আজ খুলেছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকেরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের জন্য নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর