টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে উদ্ধারকৃত টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতেই তাঁকে পরিবারের জিম্মায় তুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করে পুলিশ। আটক হওয়ার কিছু সময় পর তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)–এ তিনি চিকিৎসাধীন ছিলেন।

রমেক হাসপাতালের সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, বুধবার বিকেলেই বেলাল উদ্দিন প্রধানকে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে রাতের দিকে তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন প্রধান ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে ওই ব্যাগে মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়, আটক ও অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে।

রংপুর জেলা জামায়াতের আমির এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের নিশ্চিত করেছে যে, বেলাল উদ্দিন প্রধান এখন গুরুতর অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে। তিনি পুরোপুরি সুস্থ হলে আমরা এই ঘটনার সব দিক বিস্তারিতভাবে জানতে পারবো।'

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এবং কিছু গণমাধ্যম সারাদিন ধরে আমাদের দলের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।' 

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া টাকার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও পৌরশহরের সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে জেলা আমিরের দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অর্থ উদ্ধারের ঘটনা, অসুস্থতা এবং পরিবারের কাছে হস্তান্তর- সব মিলিয়ে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা অব্যাহত রয়েছে।

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে ১ দিনের রিমান্ড দেওয়া...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর