উত্তরের সীমান্তঘেঁষা তিন জেলায় মিলছে শীতের আমেজ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম

হেমন্তের মাঝামাঝিতে উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে মিলছে শীতের আমেজ। দেশের উত্তরের সীমান্ত জেলাগুলোয় কোনো কোনো রাতে অনুভূত হচ্ছে শীত। এর সঙ্গে সকাল ও সন্ধ্যায় পড়ছে ঘন কুয়াশা। প্রকৃতির এমন পরিবর্তনে শীত ঘিরে গ্রামীণ জনপদে চলছে নানা ঐতিহ্যবাহী প্রস্তুতি।  

উত্তরের সীমান্তঘেঁষা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় দিনে গরম থাকলেও রাতে হালকা ঠান্ডা পড়ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়-নীলফামারী ও আশপাশের এলাকায় সারা দেশের তুলনায় আগেই উপস্থিতি জানান দেয় শীত ঋতু।

নীলফামারীতে দিনে রোদের দেখা মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুভব হয় শীত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পড়ছে কুয়াশাও।
ভোরে সেই কুয়াশার শিশির ফুটে থাকে ঘাসের আগায়, ধানের শীষে। 

এর মধ্যে কৃষকের ঘরে উঠতে শুরু করেছে কার্তিকের নতুন ধান। নতুন চালের ঘ্রাণে গ্রামবাংলার ঘরে ঘরে নবান্নের আমেজ। সেই সাথে বাজারে উঠছে শীতের নানা ধরনের সবজি। 

লালমনিরহাটে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বইছে হালকা ঠাণ্ডা হাওয়াঅ ভোরে মাঠের ঘাস, গাছের পাতা ও ফসলের ওপর জমে থাকা শিশির দিচ্ছে শীতের আভাস। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীরা অনুভব করছেন আবহাওয়ার এ পরিবর্তন।

কুড়িগ্রামেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ।উত্তুরে হাওয়ায় ধীরে ধীরে শীত নামছে প্রকৃতিতে। মাসের শুরু থেকেই। 

বাতাসে মিলছে হিমেল ছোঁয়া। ঘন কুয়াশায় ভোর বেলা যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। 

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। শীতের কনকনে ঠান্ডা হাওয়া সামলাতে সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন সবাই।

 

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
তিস্তা প্রকল্পের ফিজিবিলিটি বা সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট এখন শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুমোদনের পর অর্থ পরিকল্পনা মন্ত্রীর স্বাক্ষর সাপেক্ষে পরবর্তী ৯ থেকে ১০ মাস...
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। প্রায় এক লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন জামায়াতের দেলাওয়ার হোসেনকে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। 
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান...
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর