গাইবান্ধায় ১৫ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো

গাইবান্ধার সাদুল্লাপুরে ঘাঘট নদীর ওপর নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ১৫ গ্রামের মানুষ। সেতু নির্মাণ আটকে আছে ফিজিবিলিটি স্টাডিতে।

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

একটি সেতুর অভাবে যুগের পর যুগ ধরে চরম ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব থাকায় চাঁদার টাকায় কাঠের সাঁকো নির্মাণ করেছেন এলাকাবাসী। চলাচলের একমাত্র ভরসা সেই সাঁকোটিও এখন অচল প্রায়। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চোখে পড়লেও ফিজিবিলিটি স্টাডির মধ্যে আটকে আছে সেতু নির্মাণের কাজ।

একই উপজেলার দুই ইউনিয়নকে বিভক্ত করে বয়ে চলেছে ঘাঘট নদী। একপাড়ে দামোদরপুর আর অপরপাড়ে রসুলপুর ইউনিয়ন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এ দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যম বলতে এই কাঠের সাঁকো।

এলাকাবাসী জানান, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কোনো পক্ষের সাড়া না পেয়ে বছর দশেক আগে স্থানীয়দের দেওয়া চাঁদা, কাঠ আর শ্রমে গড়ে ওঠে এই সাঁকো। প্রায় ১০ বছরে পথচারীদের ভারে শক্তি হারিয়ে এখন দুর্বল হয়ে পড়েছে চাঁন্দের বাজার এলাকার এই সাঁকোটি। ঝুঁকি নিয়ে নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে চলাচল করছে প্রসূতি মা, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ দুই ইউনিয়নের ১৫ গ্রামের বাসিন্দা।

একটি সেতুর অভাবে যুগের পর যুগ ধরে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

তবে গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলছেন, ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আটকে আছে এখানকার সেতু নির্মাণের কাজ।

স্থানীয়দের আশঙ্কা, নড়বড়ে এই কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তাদের দাবি, একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি স্থানীয় কৃষি অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর