গাইবান্ধায় ঝড়ে লন্ডভন্ড ৫ শতাধিক ঘরবাড়ি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপড়ে পড়েছে বিদ্যুতের ৯টি খুঁটি। এ ছাড়া উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপড়ে পড়েছে বিদ্যুতের ৯টি খুঁটি। এ ছাড়া উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

গতকাল সোমবার দিবাগত ১২টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। এর আগে গত রোববার রাতেও একই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। 

স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপুর, রামনাথপুর, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চালা উড়ে যায়। এছাড়াও অনেক গাছপালা ঘরের ওপর ভেঙে পড়েছে। শিলাবৃষ্টির কারণে এই এলাকার ৫ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়।

ঝড়ে গাছ ভেঙে পড়ে বাড়িঘর ভেঙে গেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন কৃষি বিভাগ জানিয়েছে, এই ঝড়ে ৩৯৯ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা রহিদুল ইসলাম কান্নজড়িত কণ্ঠে বলেন, ‘হঠাৎ বিকট শব্দে বাতাস শুরু হইলো। কিছু বোঝার আগেই চোখের সামনে ঘরের চাল উইড়া গেল। দুইটা বড় গাছ আমার শোবার ঘরের ওপর পড়ছে। অল্পের জন্য জানটা বাঁচলেও এখন পোলাপান নিয়া মুশকিলে পড়ি গেছি।’

ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন একই এলাকার ষাটোর্ধ্ব মরিয়ম বেগম বলেন, ‘দুইদিন ধরি খালি ঝড়। শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটা হয়া গেছে।’

গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর