অপহরণ মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখের বেশি টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

​লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখের বেশি টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব–১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। 

এর আগে, গত শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

গ্রেপ্তার মোমছেদুল খান বুলবুল উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার মো. রকিবুল খানের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিস্কৃত সদস্য সচিব। 

প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি রাতে চাপারহাট থেকে মোটর সসাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় রবিউল ইসলাম (৩০)। চাপারহাট-ভূল্যারহাটগামী পাকা রাস্তার গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছামাত্রই বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের পথরোধ করে জোরপূর্বক অপহরণ করে। পরে তাদেরকে বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে তাদের ওপর অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। 

একপর্যায়ে আসামিরা রবিউলের সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এছাড়া প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ ও নগদ) থেকে জোরপূর্বক ধাপে ধাপে সর্বমোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেয়। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 

পরবর্তীতে এ ঘটনায় গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বুলবুলকে গ্রেপ্তার করে র‍্যাব–১৩ এর একটি দল। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজ্জাকুর রহমান রাজ্জাক বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ঐ নেতাকে অনেক আগে সংগঠন বহিষ্কার করেছে।’ 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘মোমছেদুল খান বুলবুলকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাকে আদালতে পাঠিয়েছি।’

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর