দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির ৫ নেতা কারাগারে

দিনাজপুরের এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত ওই পাঁচ নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

দিনাজপুরের এক কৃষককে অপহরণ করে ১২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত ওই পাঁচ নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

গতকাল সোমবার রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন অপহৃত আবদুস সামাদের ছেলে মো. মামুন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন–জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আরিফ মুন, তাঁর অনুসারী যুবশক্তির নেতা হাসিন ইসরাক (২২), আজমীর হোসেন ওরফে প্রেম (২২), বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকার সাজিদুল মিনহাজ (২৯) ও সদর উপজেলার চাতরাপাড়া এলাকার মো. হৃদয় (২২)।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রাতে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের পাশে গ্রেপ্তারকৃত ৫ নেতাসহ ১০ থেকে ১২ জন আব্দুস সামাদ নামের এক কৃষক ও তার পরিবারের লোকজনকে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা আব্দুস সামাদের ছেলে মো. মামুনের কাছে ১২ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। টাকা না দিলে আব্দুস সামাদকে হত্যার হুমকিও দেন তারা।

পরে মামুন বিষয়টি পুলিশকে অবহিত করলে কোতয়ালী থানার পুলিশ গতকাল সোমবার রাতে শহরের গোরে এ শহীদ বাড় মাঠ এলাকা থেকে এনসিপির ৫ নেতাকে আটক করে আব্দুস সামাদকে উদ্ধার করে।

এদিকে আটককৃতদের থানায় নিয়ে গেলে তাদের ছাড়াতে রাতে অভিযুক্তদের পক্ষে একদল লোক থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। 

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজাতে পাঠানো নির্দেশ দেন।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর