বেলুচিস্তানে সেনা ঘাঁটিতে হামলা, ১৯ পাকিস্তানি সেনা ‘নিহত’

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ জুলাই পরিচালিত ওই অভিযানে জিদি শহরের নিয়ন্ত্রণ কয়েক ঘণ্টার জন্য নিজেদের হাতে থাকার কথা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অভিযানে নিজেদের ছয় যোদ্ধা নিহতের তথ্যও স্বীকার করেছে তারা।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে জানান, ১০ জুলাই সকাল আনুমানিক ৬টায় অপারেশন শুরু হয়। সে সময় তাঁদের যোদ্ধারা স্থানীয় থানা ও একাধিক সরকারি ভবন দখল করে নেয়। ভবনগুলো থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার পর বিস্ফোরক দিয়ে থানাটি উড়িয়ে দেওয়া হয়। এলাকাটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বিএলএর বিভিন্ন ইউনিট প্রধান মহাসড়কে অবস্থান নেয়। এ সময় শহরে প্রবেশের পথগুলোতে অবরোধ সৃষ্টি করা হয়।

বিএলএ জানায়, এ সময় পুলিশের এক ডেপুটি সুপারিনটেনডেন্টের নেতৃত্বাধীন একটি সেনাবহর সরগাজের কাছে পৌঁছালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং বহরটি পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে সাঁজোয়া যান ও গানশিপ হেলিকপ্টারের মাধ্যমে পাকিস্তানি সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিন ঘণ্টারও বেশি সময় ধরে ভারী সংঘর্ষ চলে।

বিএলএর দাবি, এই লড়াইয়ে অন্তত ১৫ জন সেনা নিহত ও ডজনখানেক আহত হয়েছেন। পাশাপাশি একটি সাঁজোয়া যান ধ্বংস এবং ভারী অস্ত্রের গুলিতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত করার দাবিও করেছে তারা। পরে সন্ধ্যায় মহাসড়ক ধরে এগিয়ে আসা আরেকটি সামরিক বহরে আক্রমণ চালিয়ে একটি যান সরাসরি ধ্বংস করা হয়। এতে আরও ৪ জন সেনা নিহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএলএর এই দাবির বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

গত ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি-এইডস সংক্রমণের হার বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে পাকিস্তানেই এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর