দক্ষিণের ৩ জেলায় ফের বন্যার শঙ্কা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা, মারকুলি ও সোমেশ্বরীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টিতে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে সাঙ্গু, মাতামুহুরীর তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

জুলাই মানেই সবচেয়ে বেশি বৃষ্টি। এ মাসে গড়ে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। এ বছরও ব্যাপক বৃষ্টি হচ্ছে সারা দেশে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টি কমলেও মৌসুমি বায়ু সক্রিয়। তাই দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে খুলনা ও চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায়।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশীদ বলেন, ‘আগামী ৩ দিন দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তিন দিন পর বৃষ্টি হয়তো কিছুটা কমে যাবে দক্ষিণাঞ্চলে এবং স্বাভাবিক বৃষ্টি হবে। আপাতত অতিভারী বর্ষণ টানা হওয়ার সম্ভাবনা নেই।’

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা, ছাতকে সুরমা, সুনামগঞ্জে মারকুলি ও নেত্রকোনায় সোমেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে। এক সপ্তাহ বিরতির পর বান্দরবানে আবারও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই আগামী কয়েক দিন সাঙ্গু ও মাতামুহুরীর অববাহিকায় আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি অববাহিকাভুক্ত বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় কিছু স্থানে পানি বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।’

তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল এখনো তলিয়ে আছে। জুলাইয়ের বাকি দিনগুলোতেও বৃষ্টির পূর্বাভাস থাকায় যমুনা ও ব্রহ্মপুত্র অববাহিকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত...
ঢাকাসহস বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
দেশের আট বিভাগের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর