দিনাজপুরে চুরি হয়ে যাচ্ছে রেললাইন 

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১১:৩৩ এএম

দিনাজপুরের পার্বতীপুরে প্রায় চুরি হয়ে যাচ্ছে অব্যবহৃত রেললাইন। স্টেশন থেকেও চুরি হচ্ছে নানা মালামাল। স্থানীয়রা বলছেন, স্টেশন এবং রেললাইন রক্ষণাবেক্ষণে কেউ না থাকায় প্রতিনিয়ত চুরি যাচ্ছে নানা উপকরণ। এরইমধ্যে জিআরপি থানায় আটটি মামলা হলেও এখনো গ্রেপ্তার করা যায়নি কাউকে।

পার্বতীপুরের মধ্যপাড়া খনি থেকে কঠিন শিলা পরিবহনের জন্য ২০০৫ সালে ভবানীপুর পর্যন্ত ১৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়। ২০১৫ সালে এ পথে বন্ধ হয়ে যায় পাথর পরিবহন। এরপর থেকে লাইনটি আর ব্যবহার হচ্ছে না। 

দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জঙ্গলে ঢেকে গেছে রেলপথটি। চুরি হয়ে যাচ্ছে রেললাইনের পাতসহ অন্যান্য উপকরণ। এরমধ্যে বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ কিলোমিটার রেলপথ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রেললাইন ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় বিভিন্ন সময় পার্বতীপুর জিআরপি থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে রেল পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইস্কান্দার আলী বলেন, ‘রেল লাইন হারানোর বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। ওখান থেকে মামলার তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে, এটা কিভাবে হচ্ছে।’ 

রেলপথটি রক্ষা করতে লোকবল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান বলেন, 'লাইনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, এখন হয়ত ব্যবহার হয়না। প্রায় অনেক দিন ধরেই এখানে ট্রেন বা মালগাড়ি চলাচল করছে না। আমরা এটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোক চেয়েছি।’ 

সম্প্রতি অভিযান চালিয়ে রেলপথের চুরি হয়ে যাওয়া বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। তবে, আটক করা যায়নি কাউকে।

গত ৫৪ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। পূর্ববর্তী কূপের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বলে জানায় খনি কর্তৃপক্ষ।
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
ময়মনসিংহ-ভৈরব রুটের ‘ঈশা খাঁ’ মেইল ট্রেন চলে না দীর্ঘ ৭ বছর, এ রুটের আরও দুইজোড়া লোকাল ট্রেনও বন্ধ প্রায় ৫ বছর ধরে। আর টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ মেইল’ ২৪...
রাজশাহী স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয়...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর