রেলওয়ের নিয়োগ দুর্নীতি মামলায় দুই সাবেক কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের এবং সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসাইন জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে রেলওয়ের নিয়োগের দুদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এই রায় দিয়েছেন আদালত। রায়ের সময় আদালতে গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আদালতে মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগের বিপরীতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী।

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।

 

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। গতকাল রোববার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে।
রাজবাড়ীতে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোথাও পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান, কোথাও ডুবে গেছে পেঁয়াজের বীজতলা। জমিতে পানি জমে থাকায় ফসল...
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮...
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মতি জানিয়েছে বিশ্বব্যাংক। আজ সোমবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক শিয়ার্স টাওয়ারের (বর্তমানে উইলিস...
দেশের বাজারে টানা ৯ দফা কমার পর এবার সোনার দাম কিছুটা বেড়েছে। ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। সকাল ১০টা থেকেই তা কার্যকর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর