গোপালগঞ্জে এক ট্রেন বন্ধ, ৭ আন্তঃনগর চলবে বিকল্প পথে 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

গোপালগঞ্জে চলাচলকারী অভিযাত্রী কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ওপর দিয়ে চলাচলকারী আরও ৭টি আন্তঃনগর ট্রেন বিকল্প পথে চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 

গোপালগঞ্জে বন্ধ হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে– জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭ ও ৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩ ও ১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫ ও ১৩৬) এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩ ও ৭৮৪)। এর মধ্যে অভিযাত্রী কমিউটারের উভয়মুখী চলাচল বন্ধ রাখা হয়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচলও সীমিত করা হয়েছে। ট্রেনটি গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। ট্রেনগুলো গোপালগঞ্জের পরিবর্তে  আশপাশের জেলা দিয়ে বিকল্প পথে চলবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম।

দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ। আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী রবিউল আলম।
সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য...
গত রোববার দিনভর সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় নতুন করে আরও চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...
শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি মানুষ গড়ার মহান দায়িত্ব এবং জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। একটি রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার মান নির্ভর করে একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ...
নাসিরনগর সদর থেকে নদী-খাল, বিল-হাওর পেরিয়ে সরাইলের অরুয়াইল। প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হলেও সড়ক সংযোগে বাধা এখন সেতু। প্রথমে ড্রয়িং-ডিজাইনে ত্রুটি, এরপর ভূমি অধিগ্রহণ না...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
২০ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ দিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তারেক রহমান। আজ তাঁর ৬২তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি এবার এসেছে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায়। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর