ভারত থেকে চোরাই পথে আসা চিনিভর্তি ৭ ট্রাক জব্দ

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১২:২১ পিএম

ভারত থেকে চোরাই পথে আসা চিনিভর্তি সাতটি ট্রাক জব্দ করেছে সিলেটের পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সিলেট নগরীর শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ সময় সাত জনকে আটক করা হয়েছে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি তাহিয়াত আহমেদ চৌধুরী এসব বিষয় নিশ্চিত করেছেন।

তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, আজ সকালে চিনিবোঝাই ট্রাকগুলো হরিপুর থেকে সারিবদ্ধভাবে সিলেট শহরের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ট্রাকগুলো শাহপরান থানার সুরমা গেট এলাকায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের সদস্যরা ট্রাকগুলোকে ধাওয়া করে চিনিবোঝাই ছয়টি ট্রাক জব্দ করে। অন্য আরেকটি ট্রাক পালিয়ে যাওয়ার সময় শাহপরান থানার পুলিশ ধাওয়া করে ওই ট্রাকটিকেও জব্দ করে। এ সময় সাত জনকে আটক করা হয়।

তাহিয়াত আহমেদ চৌধুরী আরও জানান, সাতটি ট্রাকে প্রায় ২ হাজার বস্তা চিনি জব্দ করা হয়েছে। জব্দ চিনির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। জব্দ মালামাল গণনা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
সিলেটের জৈন্তাপুরে মিনাটিলা সীমান্ত ফাঁড়িতে (বিওপি) এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খুলনার পাইকগাছার আলোচিত সবুজ রঙের মাংস পঁচা ছিল না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষণ শাখার ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর