খুলনার আলোচিত ‘সবুজ মাংস’ সম্পর্কে এবার যা জানা গেল

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

খুলনার পাইকগাছার আলোচিত সবুজ রঙের মাংস পঁচা ছিল না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষণ শাখার ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আলোচিত সেই গরুর মাংস পরীক্ষা করে তাতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া বা সিউডোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতি পায়নি সংস্থাটি। বরং রান্নার সময় উচ্চ তাপমাত্রার সংস্পর্শে মাংসের রঞ্জক উপাদান মায়োগ্লোবিন বা হিম-উৎপন্ন পিগমেন্টের রাসায়নিক পরিবর্তনের কারণে মাংস সবুজ রঙ ধারণ করে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের খাদ্য বিশ্লেষণ শাখার খাদ্য বিশ্লেষক নাজিয়া সুলতানা স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়েছে, খুলনার পাইকগাছা পৌরসভার মডার্ন বেকারিতে রান্না করা গরুর মাংসের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় নমুনায় কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া, বিশেষ করে সবুজাভ বর্ণ সৃষ্টির সঙ্গে সম্পর্কিত সিউডোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি।

একই সঙ্গে পরীক্ষার ফলাফলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, মাংসের রঙ পরিবর্তন ব্যাকটেরিয়ার কারণে হয়নি। রান্নার সময় উচ্চ তাপমাত্রার সংস্পর্শে মাংসের স্বাভাবিক রঞ্জক উপাদান মায়োগ্লোবিন বা হিম-উৎপন্ন পিগমেন্টের রাসায়নিক রূপান্তরের ফলে এমন সবুজ বর্ণ ধারণ করতে পারে।

তবে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা অঞ্চলের নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত জুলাই মাসে পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা বনভোজনের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে সেটির রং অস্বাভাবিকভাবে সবুজ হয়ে যেতে দেখেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। 

পরে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সে সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, রাসায়নিক বা অণুজীবজনিত বিভিন্ন কারণ পরীক্ষা করে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর