সাবেক বিচারপতি মানিক এখন কেমন আছেন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৯ পিএম

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তাঁকে স্থানান্তর করা হয়েছে আইসিইউ থেকে কেবিনে। তাঁর শারীকি অবস্থা এখন অনেকটা ভালো বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘শামসুদ্দিন মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে মঙ্গলবার দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়েছে। যা প্রিজন সেল হিসেবে ব্যবহার হবে। পূর্ণ সুস্থ হলে তাঁকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।’  

গত ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে সাবেক বিচারপতি মানিক ভারতে পালিয়ে যান। এসময় পাচারকারীরা মানিকের সঙ্গে থাকা বিপুল পরিমাণ টাকা ছিনিয়ে নেয়। তখন তাঁকে কলা পাতার বিছানায় শুইয়ে দিয়ে চলে যায় পাচারকারীরা। ওই রাতে মানিক জঙ্গলে একাই রাত কাটান। এক পর্যায়ে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে শনিবার ভোরে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করে।  

ওইদিন বিকেলেই সাবেক বিচারপতি মানিককে সিলেটের আদালতে তোলা হয়। এসময় আদালত চত্বরে তাঁর ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


কারাগারে পৌঁছার পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি এবং অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাঁকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই তাঁর অস্ত্রোপচার হয়।


এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিসে ভুগছেন।


এদিকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে গত ২৫ আসস্ট  সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 


কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) পীযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে দায়েরকৃত মামলায় এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ‘পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অপরাধ’ করেছেন বলে উল্লেখ করা হয়। 

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর