ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে ভারতে প্রবেশকারী সিলেটি এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত হয় ১৬ বছর বয়সী মো. মারুফ মিয়া।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের ভেতরে এক দ্বন্দ্বের জেরে গুলিতে নিহত হয় মারুফ। সে সিলেটের জৈন্তাপুরের ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
    
বিজিবির সূত্রে জানা যায়, মারুফ ও আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। তাদের মধ‍্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া ব্যক্তি একনলা বন্দুক দিয়ে ১ রাউন্ড গুলি করে। পরবর্তীতে সাথে থাকা অন‍্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

কর্তব্যরত চিকিৎসক মারুফকে বিকেলে মৃত ঘোষণা করেন। 

গোয়েন্দা সুত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে দেড় কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গমন করে। বিজিবি মিনাটিলা বিওপির পক্ষ থেকে বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য বলা হয়েছে।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যাবস্থা গ্রহনের জন‍্য বলেন।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই নারী ও দুই পুরুষসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর