শ্রমিক ধর্মঘটে সুনামগঞ্জের সঙ্গে সারা দেশের বাস বন্ধ 

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:২৩ এএম

৩ দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদ। রোববার রাত ৮টা থেকে কর্মবিরতি পালন করায় সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর, পরিবহন শ্রমিক দেলোয়ারের মুক্তি ও শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মহা সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন তারা। দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

এদিকে কর্মবিরতি ডাক দেওয়ায় রাতে কোনো ধরনের দূরপাল্লার পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের ডাকা আকস্মিক কর্মবিরতিতে  চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ যাত্রীরা।

কর্মবিরতির বিষয়ে সোমবার বেলা ১১টায় পরিবহন শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রেজাউল করিম।

এর আগে রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন এক পরিবহন শ্রমিক। এসময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন। 

 

দালালচক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশযাত্রার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বিদেশে পাঠানোর কথা বলে সুনামগঞ্জের অভিবাসন প্রত্যাশী তরুণদের কাছ থেকে লাখ লাখ টাকা লুটে নিচ্ছে দালাল চক্র। তাদের প্রলোভনে জমি, ভিটেবাড়ি বিক্রি করে নিঃস্ব হয়েছেন অনেকেই। ঋণ নিয়ে বাড়ি ছেড়েছেন অনেকে।...
উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনের ফাঁদে পড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ যুবক নিখোঁজ হয়েছে। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে দিকভ্রষ্ট হওয়া একটি...
হোসনা বেগম তার দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। চুক্তিমতো ঘটনার রাতে বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ ঘরে ঘুমাতে গেলে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর