পাহাড়ি ঢলের বালুতে নষ্ট হচ্ছে তাহিরপুরের ফসলি জমি

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম

মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের বালুতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরের ফসলি জমি। দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে স্থানীয়রা। বালুতে নষ্ট হচ্ছে বাড়ি-ঘর, রাস্তা-ঘাটও।

সীমান্তঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়ন। ওপারে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল এসব এলাকার মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে প্রতিবছর বালু পড়ছে ফসলি জমিতে। এতে চাষের অনুপযোগী হয়ে পড়ছে কৃষি জমি। বৃষ্টি হলে প্রবল স্রোতে পাথর-বালু নেমে আসায় ক্ষতিগ্রস্ত হয় ঘর-বাড়ি। এতে দুশ্চিন্তা বাড়ছে তাদের।

তাদের অভিযোগ, ২০০৮ সালের জুলাইয়ে স্রোতের বালু ও পাথরে আহত হন কয়েকজন। নষ্ট হয় অনেকে জমি ফসল। তখন জনপ্রতিনিধিরা কৃষি জমি পুনরুদ্ধারের আশ্বাস দিলেও তা করেনি।

১৬ বছরে তাহিরপুরে পাহাড়ি ঢলের বালুতে কৃষি জমি নষ্ট হয়েছে প্রায় ৫০০ হেক্টর।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ইলিয়াস মিয়া বলেন, মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের বালুতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরের ফসলি জমি। কৃষি জমি রক্ষায় পাহাড়ি ঢলের বালু সরাতে শিগগিরই ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর