শাকসু নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল

নির্বাচনে ছাত্রদল, শিবির ও স্বতন্ত্র এই তিনটি প্যানেল অংশ নিচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম

দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্ববিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হলেও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালে। প্রথম শাকসু নির্বাচন হয় ১৯৯৩ সালে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৬টি ভবনের ১৯টি কক্ষে ১৭৮টি বুথে ভোট দেবে শিক্ষার্থীরা।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৫ হাজার ৮১৬ এবং ছাত্রী ভোটার ৩ হাজার ২১৪ জন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

শাকসুতে মোট ২৩টি পদ এবং হল সংসদে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন ভোটার সর্বমোট ৩২টি ভোট দেবেন।

শাকসুতে ভিপি, জিএস, এজিএসসহ সব মিলিয়ে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যার মধ্যে নারী প্রার্থী রয়েছে ৭ জন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল সংসদে ভিপি, জিএস, এজিএসসহ বিভিন্ন পদে মোট ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনটি হলে নারী প্রার্থী রয়েছেন ৩১ জন।

এবারের নির্বাচনে ছাত্রদল, শিবির ও স্বতন্ত্র এই তিনটি প্যানেল অংশ নিচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা মনে করছে, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর