উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

শর্টকাট পথে টাকা উপার্জনের মানসিকতা নিয়ে কখনো ভালো বিচারক বা দক্ষ আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইন পেশায় টিকে থাকতে হলে প্রভূত শ্রম ও সততার বিকল্প নেই।’

শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা অংশ নেন। 

অনুষ্ঠানে ভবিষ্যৎ আইনজীবীদের পেশাগত নৈতিকতার পাঠ দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।’ 

এই পেশাকে স্রেফ বাণিজ্যে রূপ না দিয়ে মানবিক হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রফেশনাল জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না; প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।’ 
তরুণ প্রজন্মের প্রশংসা করে আইনমন্ত্রী আরও বলেন, ‘আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।’

 

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে একই মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় রাস্তা পারাপারের সময় লরিচাপায় মাঈশা মুসফিরাত নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির কথা জানানো হয়।...
ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালের সেশনে দিনের অষ্টম ওভারেই চোট পান সাদমান। আমির জাঙ্গুর ফাইন লেগে ঠেলে দেওয়া বলটি ধরতে দৌড়েছিলেন সাদমান। কিন্তু বলটি ধরার সময় পা পিছলে যায় তাঁর। এতে বাঁ পায়ের গোড়ালিতে চোট লাগে সাদমানের। এ...
মালয়েশিয়াগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক নিয়োগের কেন্দ্রীয় পদ্ধতি এফডব্লিউসিএমএস। মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর