মানুষ আর রাজা-বাদশার স্টাইলের সরকার চায় না: শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির শাল্লা দাউদপুর কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, জনগণ চাইছে ক্ষমতায় বসে থাকার পরিবর্তে কার্যকর সমস্যা সমাধান করতে সক্ষম নেতৃত্ব। ভোটকেন্দ্রে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, এ দেশের মানুষ আর রাজা-বাদশার স্টাইলের ক্ষমতাবান কোনো সরকার দেখতে চায় না। বরং যারা কর্মসম্পাদন করতে পারবে এবং জাতির জটিল সমস্যার সমাধান দিতে পারবে, জাতি এখন তাঁদেরই খুঁজছে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিশির মনির।

শিশির মনির বলেন, বর্তমান প্রজন্মের ভোটারেরা অনেক সচেতন। তারা এমন নেতৃত্ব চায় যারা কেবল ক্ষমতায় আসীন থাকবে না, বরং জটিল সমস্যার প্রকৃত সমাধান দিতে পারবে। যারা সমস্যা সমাধান না করে কেবল একে অপরের ওপর দায় চাপানোর রাজনীতি (ব্লেম গেম) করবে, মানুষ তাদের আর গ্রহণ করবে না।

সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন বলেও মন্তব্য করেন শিশির মনির।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের দুটি দলের প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় একটি পক্ষের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকেলে নির্ধারিত খেলাটি স্থগিত করেছেন আয়োজকেরা।
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর