সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপির জয়জয়কার

ফলাফল ঘোষণা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুনামগঞ্জের-৫টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করা হয়েছে।’

 

 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকয়টিতেই বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এরমধ্যে ৪টি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দলের পাঁচ প্রার্থীই জয় পাওয়ায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা।

সুনামগঞ্জ–১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট, নেজামে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার পেয়েছেন ১ হাজার ১৮৪ ভোট।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস পেয়েছেন ১ হাজার ২৩২ ভোট।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আনোয়ার হোসেন তালা প্রতীকে ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন। এছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী ১৪ হাজার ২০৩ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৭৫ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ২৬ হাজার ৩০৭ ভোট।

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলার ৭২০টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর থেকে একে একে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির নেতাকমীর্দের উচ্ছ্বাস শুরু হয়।

গতকাল সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ জেলা বিএনপির পুরাতন বাসস্টেশনের কার্যালয়ে সুনামগঞ্জ—৪ আসনের বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানানো শুরু হয়। এসময় কার্যালয়ের সামনে থাকা কর্মীর সমর্থক ও সাধারণ মানুষ ধানের শীষ ও বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নামে স্লোগান দেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২ টা পর্যন্ত ফলাফল সংগ্রহ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

ফলাফল ঘোষণা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুনামগঞ্জের-৫টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করা হয়েছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর