হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা 

হবিগঞ্জের সকল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক গ্রুপ। আজ রোববার সকাল থেকে হঠাৎ করে এ কর্মসূচি শুরু হওয়ায় জেলার অভ্যন্তরীণ রুটসহ সিলেটের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রী, কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

হবিগঞ্জের সকল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক গ্রুপ। আজ রোববার সকাল থেকে হঠাৎ করে এ কর্মসূচি শুরু হওয়ায় জেলার অভ্যন্তরীণ রুটসহ সিলেটের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রী, কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় গত শনিবার দুপুরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে পরিবহন মালিকেরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মৌলভীবাজার জেলার সঙ্গে চলমান বিরোধের কোনো সমাধান না হওয়ায় রোববার সকাল থেকে নতুন করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়।

এর আগে গত ১২ মে সিলেটের সঙ্গে বাস ধর্মঘট শুরু হলেও প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসের পর একদিনের মাথায় তা প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু চলমান আঞ্চলিক ও অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এদিকে ধর্মঘটের বিষয়ে মালিক পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 
 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর