চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করতে পারছে না সিসিক

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে, প্রতিষ্ঠার ৪ বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা।

একদিকে তীব্র গরম। আর অন্যদিকে সিলেট মহানগরজুড়ে পানির তীব্র সংকট। ১০ লাখ মানুষের দৈনিক পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিটি করপোরেশন। 

মহানগরীর ৪২টি ওয়ার্ডে প্রতিদিন প্রয়োজন প্রায় ১৩ কোটি লিটার পানি। আর সিটি করপোরেশনের সক্ষমতা মাত্র সাড়ে ৪ কোটি লিটার। ফলে পানির হাহাকার কমছে না।

বর্তমানে কুশিঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৪৫টি নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করছে সিটি করপোরেশন, যা চাহিদার তুলনায় অনেক কম। 

সিসিকের সহকারী প্রকৌশলী এনামুল হক তাপাদার বলেন, ‘ঘাটতি পূরণে নতুন টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে।’ 
 
সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, শহরতলীর চেঙ্গেরখাল নদে পানি শোধনাগার নির্মাণ হবে। এতে বর্ধিত ওয়ার্ডগুলোতেও পানি সরবরাহ করা যাবে। 

২০২১ সালে সিলেট সিটিতে নতুন ১৫টি ওয়ার্ড যুক্ত হয়। কিন্তু ৫ বছরেও ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ শুরু করা যায়নি। দ্রুত ওয়াসার কার্যক্রম শুরু করে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের দাবি নগরবাসীর।

কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
লোডিং...

এলাকার খবর