সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৩৮ পিএম

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল চালু ও একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তা এলাকায় মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হাজার কোটি টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণকাজ শেষ হলেও আজ পর্যন্ত হাসপাতাল চালু করা হয়নি। হাসপাতালটি চালু না হওয়ায় মেডিকেল শিক্ষার্থী হয়েও হাতে-কলমে ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।

এ নিয়ে একাধিকবার শিক্ষার্থীরা আন্দোলন করলেও হাসপাতাল চালুর আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। দাবি পূরণ না হওয়ায় টানা ১০ দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে কোনো আশ্বাস না পাওয়ায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
সাজেক থেকে জনসংহতি সমিতির সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর