মৌলভীবাজারে হাজার কোটি টাকার প্রকল্পেও থামছে না নদীভাঙন

মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

মৌলভীবাজারে প্রায় এক হাজার কোটি টাকার নদী সংরক্ষণ প্রকল্প চলমান থাকলেও কমছে না মনু নদীর ভাঙন। প্রতিবছরের মতো এবারও রাজনগরে প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময়মতো কাজ না হওয়ায় বারবার দুর্ভোগে পড়ছেন তারা। ঘরবাড়ি, ফসলি জমি আর গ্রামীণ সড়ক ডুবে দুর্ভোগে পড়ে অন্তত ৫০ হাজার মানুষ।

গত ৯ জুলাই রাজনগরের উজিরপুর এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। পরে একামধু ও আকুয়াসহ একাধিক স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে বন্যার পানি। একই জায়গায় ২০২৪ সালেও বাঁধ ভাঙার অভিযোগ ছিল। বারবার ঝুঁকির কথা জানানো হলেও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।

মনু নদীর ভাঙন ঠেকাতে ২০২০ সালে প্রায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড।  এরই মধ্যে দুই দফা বাড়িয়ে মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছে। 

প্রকল্পের অগ্রগতি ৬৬ শতাংশ বলা হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় অন্তত ১০টি স্থানে কাজ আটকে আছে। আর এ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ৫ শ কোটি টাকা। 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর